গোপালগঞ্জে গোপনে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল ও কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন, গ্রেফতার -৭

জাকারিয়া খান, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জে গোপনে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল ও কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন, গ্রেফতার -৭

 

শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে কেক কেটে জন্মদিন পালন ও বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার বেলা ১২টায় ছাত্রলীগ নেতা ইউনুস ভাইয়ের নেতৃত্বে ঢাকা – খুলনা মহাসড়কের উপর গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘরিয়া নামক স্থানে ছাত্রলীগের ব্যানারে কেক কেটে শেখ হাসিনা শতাধিক র জন্মদিন পালন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় সড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে চরম যানজটের সৃষ্টি হয়।
একই সময়ে, সাবেক ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ খান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজ খানের নেতৃত্বে শহর সংলগ্ন ঘোষেচর ইউনিয়নের গাবতলা স্কুল হতে বিসিক শিল্পনগরী পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের কর হয়।
অপরদিকে,গোপালগঞ্জ – টেকেরহাট আঞ্চলিক সড়কের সদর উপজেলার ভেড়ার বাজার এলাকায় পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ছাত্রলীগ নেতাকর্মীরা রঙিন ধোয়া, উড়ে ও কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করে।
এছাড়া,পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রাবীদের নেতৃত্বে ছাত্রলীগ শহরের আবু সাঈদ সড়ক থেকে একটি মিছিল বের হয় এবং মিছিলটি ঢাকা – খুলনা মহাসড়কে গিয়ে কেক কাটার, মধু দিয়ে শেষ হয়।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও কেক কাটার খবর পাওয়া গেছে। পরবর্তীতে ছাত্রলীগ আয়োজিত এসব কর্মসূচির ভিডিয়ো চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

গোপালগঞ্জে গোপনে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল ও কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন, গ্রেফতার -৭
ছবিগুলো ফেইসবুক থেকে সংগ্রহ ফেইসবুক থেকে।

ঘটনার সত্যতা স্বীকার করে এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো.আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমরা পৌঁছানোর আগেই মিছিল কারিরা পালিয়ে যায়। তবে মিছিলের সাথে জড়িত যারা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।