গোপালগঞ্জে খালের মধ্যে পাকাঘর নির্মানের অভিযোগ।

হেমন্ত বিশ্বাস, বিশেষ প্রতিবেদক :

গোপালগঞ্জে খালের মধ্যে পাকাঘর তৈরির অভিযোগ।
গোপালগঞ্জ সদর উপজেলা বৌলতলী ইউনিয়নের গান্ধিয়াশুর বাজার সংলগ্ন সরকারি খালে জায়গা দখল পাকা ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। গান্ধিয়াশুর বাজারে ইট বালু ব্যবসায়ী অজিত হালদারের বিরুদ্ধে খালের মধ্যে এই পাকাঘর নির্মনের অভিযোগ।
সরেজমিনে দেখা যায়, গান্ধিয়াশুর বাজার হতে পাটকেলবাড়ি ডোমরাশুর এলাকায় কাটা খাল চলমান। বাজার সংলগ্ন ওই খালে পাকা ঘর তৈরি করছে ওই এলাকার প্রভাবশালী ইট বালু ব্যবসায়ী অজিত হালদার। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি বন্ধের মধ্যে আরসিসি পিলার ঢালাইয়ের কাজ শেষ করে এবং পবিত্র ঈদের বন্ধের মধ্যে আবারও কাজ শুরু করে এই চতুর ব্যবসায়ী অজিত হালদার। কাজের শুরুতে বৌলতলী ইউনিয়ন ভুমি অফিস থেকে পাকা ঘর তৈরি করতে নিষেধ করলেও তা অমান্য করে কাজ করে যাচ্ছে তিনি বলে জানায় এলাকাবাসী।
এ ব্যাপারে অজিত হালদার বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জ পর্যন্ত সবই সরকারি জায়গা। সবাই এই সরকারি জায়গায় ঘর তুলছে, তাই আমিও করছি। সরকার যখন বলবে আমিও সরে যাবো।
ঈদ উৎসবের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায় নাই।