
এ জেড আমিনুজ্জামান রিপন:

গতকাল বৃহস্পতিবার (৫ই জুন) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা সদরের ফকির কান্দি পূর্বপাড়ার লেক পাড়ে দিদার শেখ নামক এক বৃদ্ধ ভ্যান চালকের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা । ভুক্তভোগীর শিকার বৃদ্ধ ও তার পরিবার জানতে পারেনি কী কারণে তাদের উপর হামলা হয়েছে।। ভুক্তভোগী ভ্যান চালক কান্না কণ্ঠে বলেন আমাদের বাড়িতে থাকা কুকুর টা ওদের দেখে ডাকাডাকি করাটাই আমার অপরাধ।
সরেজমিনে গেলে দেখা যায়, হামলাকারীরা ভ্যান চালকের বাড়ি-ঘর ভাঙচুর লুটপাটসহ বড় ধরনের ক্ষতি সাধন করে। দুর্বৃত্তরা হামলার সময় বৃদ্ধের মেঝ মেয়ে সদ্য সিজারে সন্তান হওয়া অদরী বেগম(২৪) ও তার কোলের সন্তানকে অমানবিক ভাবে মারধরসহ নির্যাতন করে। দুর্বৃত্তরা বৃদ্ধের বড় মেয়ে পিয়ারী বেগম(২৮) কেও নির্মমভাবে মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে আহতরা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যপারে বৃদ্ধ ভ্যান চালক দিদার শেখ বাদী হয়ে ৭ জনকে অভিযুক্ত করে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, মিঠু শেখের ছেলে ইউলাক শেখ, মথুর শেখের ছেলে তুরফান শেখ, মৃত-মোকলেজ শেখের ছেলে মঞ্জুর শেখ, মৃত- মকলেজ শেখের ছেলে মিঠু শেখ, মির্জা আলী শেখের ছেলে সামাদ শেখ, টুটুল শেখ, হিরু শেখের ছেলে পিয়াল শেখ সহ অজ্ঞাত আরো ৩/৪জন।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, দুর্বৃত্তরা কুকুরের ডাককে কেন্দ্র করিয়া অহেতুক ঝগড়া বিবাধ সৃষ্টি করে আমার বড় মেয়ে পিয়ারী বেগম (২৮) ও মেঝ মেয়ে আদরী বেগম (২৪) (গত ১০ দিন পূর্বের সিজারের রোগী), কে বাড়িতে পেয়ে তাদের এলোপাথাড়ি ভাবে বাঁশের লাঠি-সোটা দিয়া বেদম মারপিট করে, এক পর্যায় তাদেরকে জানে মেরে ফেলার পরিকল্পনা করে। তার মেয়েরা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়া পড়ে। পরবর্তীতে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র রামদা দিয়া আমার বসতঘরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ও ভাঙচুর করে। ঘরের ভিতর প্রবেশ করে মালামাল এবং মেঝ মেয়ের বিবাহের স্বর্ণের অলংকার, যাহার ওজন ৪ ভরি,(মূল্য ৫,৫০,০০০) এবং নগদ ১৫,০০০ টাকা লুটপাট করে নিয়া যায়। পরিস্থিতি অতি ভয়াবহ দেখে ঘটনাস্থলে উপস্থিত আমার ছোট মেয়ে শান্তা ইসলাম (১৯) ৯৯৯ এ ফোন করলে গোপালগঞ্জ সদর থানা থেকে কয়েকজন পুলিশ সদস্য গিয়ে তদন্ত করেন। দেখে ও শুনে আমাদেরকে গোপালগঞ্জ সদর থানায় এসে বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা বলে আসে। আমি ঘটনা জানতে পেরে গোপালগঞ্জ শহর থেকে দ্রুত বাড়িতে এসে আমার দুই মেয়েকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।