
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :

গোপালগঞ্জ জেলা শহরে শিবলী (৩০) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ‘অন্তর বাহিনী’র বিরুদ্ধে। আহত শিবলী শহরের মিয়াপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে জেলা শহরের পুলিশ লাইন মোড় এলাকায় শিবলীর ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে শহরের মোহাম্মদপাড়া এলাকার নার্গিস ক্লিনিকে নিয়ে যান। পরে পুলিশ তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শিবলী মোটরসাইকেলে করে উলপুর হয়ে তাঁর গ্রামের বাড়ি বলাকৈড় যাচ্ছিলেন। পথে পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে অন্তর ও তাঁর কয়েকজন সহযোগী তাঁর গতিরোধ করেন। একপর্যায়ে তাঁরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে শিবলীর মাথায় একাধিক কোপ দেন এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
হামলার পর অন্তর ও তাঁর সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্র আরও দাবি করেছে, অভিযুক্ত অন্তর উলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল মোল্লার ভাতিজা। তিনি নিজেও একসময় ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
নাম না জানাতে ইচ্ছুক উলপুরের একজন বলেন, গোপালগঞ্জ -২ আসনে সরাসরি ভোটে নির্বাচিত এমপি ডা. কেএম বাবর গোপালগঞ্জ সদর উপজেলা সকল জণগনের নেতা। দীর্ঘ বহুবছর পর ডা. কে এম বাবরের নেতৃত্বে বিএনপি গোপালগঞ্জের এই আসনটি জয় করে নিয়েছেন। এই বিজয়কে প্রশ্নবৃদ্ধ করতে নিষিদ্ধ ঘোষিত দলের বহু লোকজন ছদ্ধবেশে বিএনপির মধ্যে ঢুকে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। এ ব্যপারে সকলকে সতর্ক থাকতে হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, পূর্ববিরোধকে কেন্দ্র করে এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
এই ‘অন্তর নামে এর আগেও চাঁদাবাজী ও উলপুর এলাকার সাধারণ মানুষেকে হয়রানির অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।