গোপালগঞ্জে অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

বাধন দত্ত, অনুসন্ধানী প্রতিবেদক :

গোপালগঞ্জে অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।
গোপালগঞ্জে সরকারি মহিলা কলেজ হল রুমে অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গোলাম আজম (জিএম) সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অব:) ইংরেজি বিভাগ, সরকারি নজরুল কলেজ, সাতপাড় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শেখ বেনজীর আহমেদ, অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ গোপালগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন সেন্টু, অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জ, প্রফেসর মাসুদ আহম্মদ অধ্যক্ষ টুঙ্গিপাড়া সরকারি কলেজ।
উক্ত অনুষ্ঠানে, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু তার বক্তব্যে উল্লেখ করেন মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আমাদের বাংলা ভাষার প্রতি সকলের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।