গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের মধ্য সংঘর্ষ।

এম,ডি নাঈম গোপালগঞ্জ :

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের মধ্য সংঘর্ষ,ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছ। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে সংঘর্ষকারীরা। আহত হন দুই পক্ষের অন্তত ২০ জন।গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের মধ্য সংঘর্ষ,

পুলিশ জানায়, শুক্রবার দুপুর মুকসুদপুর কাঠপট্টি এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপির নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার টাঙ্গায় কেন্দ্রীয় বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিনের সমর্থক জিম মোল্যা। সেই ক্যালেন্ডার ছিড়ে ফেলে বিএনপি’র ফরিদপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের কয়েকজন সমর্থক। পরে জিমও সেলিমুজ্জামানের পোস্টার ছিড়ে ফেলে। সন্ধ্যায় সেলিমুজ্জামানের সমর্থকরা জিমের বাবা হাবিব মোল্লাকে বেধড়ক মারপিট করে ওই ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর করে।
এ নিয়ে দুজনের সমর্থকদের মধ্যে শুরু হয় ধাওয়া পালটা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। থেমে থেমে বাধে সংঘর্ষ। মুকসুদপুর থানা পুলিশ দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। দুই পক্ষের লোকজনই লাঠি নিয়ে রাস্তার অবস্থান নেয়। ভাঙচুর চালানো হয় তিনটি ডায়াগনস্টিক সেন্টারসহ দশটি ব্যবসা প্রতিষ্ঠানে। আহত হন উভয়পক্ষের অন্তত ২০ জন। পুনরায় পুলিশের হস্তক্ষেপে রাত ৯ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।