গোপালগঞ্জের নারীর কন্ঠে প্রেমের ফাঁদে ফেলা অপহরণকারী যৌথ বাহিনী অভিযানে গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি (ক্রাইম নিউজ) :

গোপালগঞ্জের নারীর কন্ঠে প্রেমের ফাঁদে ফেলা অপহরণকারী যৌথ বাহিনী অভিযানে গ্রেফতার।

১৪ই এপ্রিল গোপালগঞ্জে অভিযান চালিয়ে শাকিল মোল্লার ছেলে রোমান মোল্লাকে অপহরণের দায়ে গ্রেফতার ও অপহৃত মো. আবু সুফিয়ান নামক এক যুবককে উদ্ধার করেন যৌথ বাহিনীর একটি দল। উদ্ধার হওয়া আবু সুফিয়ান যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।
জানা যায় এই রোমান মোল্লা মেয়ে কণ্ঠে কথা বলে আবু সুফিয়ানের সাথে সম্পর্ক সৃষ্টি করে। এক পর্যায়ে সম্পর্ক গভীর হলে তাকে বেড়াতে আসতে বলে। সম্পর্কের টানে সে রোমান মোল্লার কাছে আসলে তাকে অপহরণ করা হয়।
গোপন সূত্রে জানা যায় এ রোমান মোল্লা আগে থেকেই গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও মান্দারতলা এলাকায় জড়িয়ে একটি বড় ধরনের নরী দিয়ে ফাঁদে ফেলা চক্রের একজন সক্রিয় সদস্য। এই চক্রের কাজ বিভিন্ন সুন্দরী মহিলাদের ছবি প্রোফাইল পিকচারে দিয়ে বিভিন্ন চাকুরিজীবী ও পয়সা ওয়ালা লোকজনদের টার্গেট করে গোপালগঞ্জে এনে আটকে রাখে, সেই সাথে অপহৃত ব্যক্তিকে মারধর সহ অমানবিক নির্যাতন করে টাকা আদায় করাই এদের কাজ । এই সংঘবদ্ধ চক্রের সদস্যরা অপহৃতদের সাধারণত গোবরা, পাথালীয়ার পিঠা গার্ডেন এর আসে পাশের ফাঁকা বিলে, মান্দার তলার আশেপাশের যে কোন বাড়িতে, গোপালগঞ্জ বিশ্বরোড পাশ দিয়ে নেমে যাওয়া রাস্তা যা মিলেছে নিলারমাঠে ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসে পাশের কোন এক ফ্ল্যাট বাড়িতে নিয়ে টর্চার করে। গোপাণ সূত্রে জানা যায় আগে এরা টুঙ্গিপাড়ার তাহিন গ্রুপের সদস্য ছিল বর্তমানে এরা গোপালগঞ্জ গোবরা সোনাকুর ও মান্দারতলা এলাকার কিছু বখাটে ও নেশা গ্রস্থ ছেলেরা মিলে আলাদা গ্রুপ করে নেশার টাকা যোগাতে এই সকল অপকর্ম করে বেড়াচ্ছে।
এ ব্যপারে গোপালগঞ্জ সদর থানারি ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর মো. সাজেদুর রহমানের অপহরণকারী রোমান মোল্লা গ্রেফতার ও যশোরের আবু সুফিয়ান কে উদ্ধারের ব্যপারটি নিশ্চিত করেন।