
এ জেড আমিনুজ্জামান রিপন :

একদিকে চরম গরম, অন্যদিকে পানির অভাব। সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। সরকার কোটি কোটি টাকা ব্যায় করে এই পানির প্লান্ট নির্মান করেছে জেণসাধারণের পানি সংকট দুর করতে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪ নং পাটগাতী ইউনিয়নে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট চরম আকার ধারণ করেছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে সাপ্লাই পানির সংকটে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। প্রতিটি ঘরে ঘরে দেখা দিয়েছে পানির জন্য হাহাকার।
স্থানীয়দের অভিযোগ, পাটগাতী ইউনিয়ন পরিষদ সাপ্লাই পানির সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে না পারলেও নিয়মিতভাবে পানির বিলের কাগজ বাসিন্দাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
জানা যায়, প্রতি মাসেই এ সংকট দেখা দিলেও চলতি মাসের শুরু থেকেই পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, পাটগাতী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে পানির সংকট ভয়াবহ রূপ নিয়েছে। দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট ২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন আওয়ামী লীগে সরকারের পতনের পর পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শকুরের সময় কাল থেকেই শুরু হয় পনি সংকট। বর্তমানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম যোগ্য অভিভাবকে অভাবে ইউনিয়ন অবস্থায় আরো ভঙ্গুরভাবে পরিচালিত হচ্ছে বলে অনেকে মনে করছেন।
পানি সংকটের ব্যাপারে জানতে চাইলে পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, পানির লাইনের পাইপ ছিদ্র হয়ে যাওয়ার কারণে পানির সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা বাইক কেনার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব পাইপ পরিবর্তন করে সমস্যার সমাধান করব।
এ ব্যাপারেন টুংগীপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদারের নিকট জানতে চাইলে তিনি বলেন, ব্যাপারটি আমি দেখব। তবে পানির গ্লান্ট ও তা তদারকির দায়িত্ব পাটগাতী ইউনিয়নের চেয়ারম্যান।
এ পরিস্থিতিতে পাটগাতী ইউনিয়নের সাধারণ মানুষ গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস, এম জিলানী(এমপি)-এর হস্তক্ষেপ কামনা করেছেন।