গোপালগঞ্জের কোটালীপাড়ার এএসপি পলাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন। স্ত্রী সুস্মিতাকেই মৃত্যুর জন্য দায়ী করছে পরিবার।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জের কোটালীপাড়ার এএসপি পলাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন। স্ত্রী সুস্মিতাকেই মৃত্যুর জন্য দায়ী করছে পরিবার।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পাড়কোনা মহাশ্মশানে র‌্যাব-৭ এ কর্মরত সিনিয়র এএসপি পলাশ সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। র‌্যাব-৬ এর পক্ষ থেকে পলাশের মৃত দেহের উপর ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।এর আগে সকাল সাড়ে ৯টায় সিনিয়র এএসপি পলাশ সাহার লাশবাহী ফ্রিজিং গাড়িটি তার গ্রামের বাড়ি কোটালীপাড়ার তাড়াশিতে আসলে পরিবারের লোকজন ও এলাকাবাসী একনজর দেখতে পলাশের বাড়িতে ভিড় করে। পরিবারের লোকজন পলাশের মৃত্যুর জন্য তার স্ত্রী সুস্মিতা সাহাকে দায়ী করে শাস্তির দাবী জানায়।সিনিয়র এএসপি পলাশ সাহার মৃতদেহ গ্রামের বাড়ি তাড়াশিতে আসলেই স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। প্রতিবেশীরাও ছুটে আসেন পলাশকে এক নজর দেখতে। পরে দুপুরে পারকোনা শ্মাশানে তার মরদেহের শেষকৃত্য করা হয়।
মৃত পলাশের মা রমারানী সাহা পুত্র শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। কান্নার মধ্যে বার বার ছেলের বউয়ের নির্যাতনের কথা তুলে ধরছেন।
এএসপি পলাশ সাহা কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের মৃত বিনয় কৃষ্ণ সাহার ছেলে। ৩ ভাই ও ১ বোনের মধ্যে পালাশ ছিল সবার ছোট। গত বুধবার র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলা থেকে এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করে। মা ও স্ত্রীকে নিয়ে তিনি চট্টগ্রামে কর্মস্থলে থাকতেন। গ্রামের বাড়িতে থাকেন তার বড় দুই ভাই।
এদিকে পলাশ সাহার এমন মৃত্যু মেনে নিতে পারছে না গ্রামবাসী। তারা বলেন, পলাশের মতো নিরীহ ও মেধাবী ছেলে এই গ্রামে ছিল না। তার এ ভাবে চলে যাওয়ায় আমরা এলাকাবাসী খুবই শোকাহত।
পলাশ সাহার ভাই নন্দ লাল সাহা বলেন, বিয়ের পর থেকেই পলাশের স্ত্রী সুষ্মিতা সাহা মাকে দেখতে পারতো না। মা পলাশের সাথে থাকুক তা সে চাইতো না। এ নিয়ে সবসময় ঝগড়া লেগে থাকতো। পলাশ মাকে খুব ভালোবাসতো। সে চাইতো মা সব সময় তার কাছে থাকুক।
গোপালগঞ্জের সম্ভাবনাময় একজন পুলিশ অফিসারের এমন মৃত্যু তার পরিবার ও এলাকাবাসী মেনে নিতে পারছেন না