
এ জেড আমিনুজ্জামান রিপন :

এম. মনসুর আলী গোপালগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ২৮শে সেপ্টেম্বর তাঁর মৃত্যুর হয়।
গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনৈতিক নেতা মরহুম এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে, গোপালগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া ও আলোচনা সভায় মরহুমের রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ডের বিভিন্ন দিক স্মরণ করা হয় এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলের মধ্যে মণি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ- ২ সংসদীয় আসনের এমপি ডা. কে, এম বাবর।
গোপালগঞ্জ – ২ আসনের সংসদ সদস্য গণনেতা ডা. কে, এম বাবর, মরহুম এম. মনসুর আলীর দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, গোপালগঞ্জের প্রতিকূল রাজনৈতিক পরিবেশে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। বিভিন্ন সময়ে দলীয় সভা, সমাবেশ ও সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি নেতৃত্ব দিয়েছেন। এসময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড, আবুল খায়ের,গোপালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সদস্যসচিব রাশেদুজ্জামান পলাশ ও ছাত্রদল নেতা সোহেল সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।