
এ জেড আমিনুজ্জামান রিপন:

গত মাসের ১০ই মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত মাদক ব্যবসায়ী সহ মাদকের সাথে সরাসরি জড়িত ১২৪ জনকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লা এর নির্দেশে গোপালগঞ্জ জেলা পুলিশ। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, এ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকের সাথে জড়িত ব্যক্তি ও মাদকসেবন কারিদেরও ছাড় দেওয়া হবে না।
আজ রাত আনুমানিক ৩টার সময় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন পশ্চিম রাতইল এলাকায় অভিযান পরিচালনা করেন, কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার প্রেস ব্রিফিং-এ বলেন, কাশিয়ানী থানাধীন পশ্চিম রাতইল এলাকায় কাশিয়ানী থানা পুলিশ কর্তৃক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ মৃত শেখ মোহাম্মদ আলী ছেলে শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) নামক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। অভিযান নে ইয়াবা ১০,২০৭ পিস (কমলা- ৯.৬২৫ পিস এবং সবুজ- ৫৮২ পিস), গাঁজা : ০২ কেজি, নগদ টাকা : মাদক বিক্রির ৪,২৬,৮০০/- ( চার লক্ষ ছাব্বিশ হাজার আটশ) টাকা, মোট : ৩৩ লক্ষ টাকার মাদক ও নগদ অর্থ।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) জনাব নাফিছুর রহমান-এর নেতৃত্বে অফিসার ইনচার্জ কাশিয়ানী থানা মোহাম্মদ মাহফুজুর রহমানসহ অভিযানিক দলটি গত রাতে উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। রাত গভীর হলে অভিযুক্ত শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) এর বাড়িটি চারপাশ থেকে কঠোরভাবে ঘেরাও করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও পেশাদারিত্বের সাথে গভীর রাতে বাড়িতে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করলেও, পুলিশের নিবিড় তল্লাশিতে তার ঘরে অভিনব পন্থায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়।
জানা যায়, গ্রেফতার কৃত মাদকব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম আকাশের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৪ (চার) টি এবং বিশেষ ক্ষমতা আইনে ০১টি সহ সর্বমোট ০৫ (পাঁচ) টি মামলা রয়েছে।
এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।