
ক্রাইম নিউজ ডেস্ক :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।
এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। মন্ত্রী বলেন, যে কোনো গণমাধ্যমের ওপর আক্রমণকে সরকার সভ্যতার ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করে।
শনিবার (২৮শে ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয় পরিদর্শন সময় গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কাছ থেকে দেখে মনে হয়েছে যে এর পেছনে একটি সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে। এই ধরনের অপশক্তি যাতে সমাজে কোনোভাবে প্রশ্রয় না পায়, সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সর্বদা সচেতন থাকবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।কোনো অপরাধই তামাদি হতে পারে না।