
মো: আল মাসুম খান,খুলনা বিভাগীয় ব্যুরো চিফ:

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)এর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান ও চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সাতক্ষীরার শ্যামনগর সীমান্তবর্তী ছুটিপুর এলাকায় একটি নতুন বিওপির উদ্বোধন করা হয়েছে। আজ রোববার ১ জুন সকালে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: হুমায়ূন কবীর, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্যামনগরের নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটেলিয়ানের দায়িত্বপূর্ণ এলাকায় নবনির্মিত এই ছুটিপুর বিওপি এর উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)এর খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও যশোর রিজিয়নের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক, নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: শাহারিয়ার রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর ছুটিপুর বিওপির উদ্বোধন শেষে সেক্টর কমান্ডার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধীন ও দায়িত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। পরে প্রধান অতিথি ছুটিপুর বিওপিতে স্থানীয় অসচ্ছল রোগীদের জন্য বিজিবি কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি পরিদর্শন করেন এবং উপস্থিত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বিজিবি সাতক্ষীরার নীল ডুমর বিজিবি ১৭ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো: শাহরিয়ার রাজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।