খুলনা বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলির আলোকে খুলনা বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা রবিবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।

সভাপতির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন বলেন, খুলনা ঘূর্ণিঝড় ও ভূমিকম্প প্রবণ অঞ্চল। সরকারের পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় এ অঞ্চলের মানুষের জন্য কাজ করতে হবে। দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র গুলো প্রস্তুত রাখতে হবে। একই সঙ্গে জনগণের মধ্যে দুর্যোগ মোকাবেলা ও ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতেও কার্যক্রম চালাতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো: মনজুর আলম, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো: মোশাররফ হোসেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান রাসেল, বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সিপিপি, স্কাউটস, রোভার স্কাউট সহ কমিটির সদস্যরা।

সভায় খুলনা বিভাগের দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি জোরদার, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র গুলো প্রস্তুত রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।