খুলনার যুবদল নেতা মানিক হত্যায় দুই সহোদর আটক

এমডি আল মাসুম খান, ব্যুরো চিফ, খুলনা:.

খুলনার যুবদল নেতা মানিক হত্যায় দুই সহোদর আটক
যুবদল নেতা মানিক হত্যায় আটক দুই সহোদর

খুলনা মহানগরের ঘাট অধ্যুষিত এলাকা ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো. মানিক হাওলাদার (৩৩) কে কুপিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের শিকার মানিক খুলনার পুরাতন রেলস্টেশন এলাকা নিউ কলোনির মুনসুর হাওলাদারের ছেলে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিকাল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারে দ্বন্দ্বে এ হত্যার ঘটনা ঘটে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবিব জানান, মানিক হত্যার ঘটনায় দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান আলোচিত এই হত্যা কাণ্ডের ঘটনা আটকৃত দুই ভাইকে জিজ্ঞাসাবাদের পরে কেএমপি আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।