
এমডি আল মাসুম খান, ব্যুরো চিফ খুলনা:

৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন খুলনা মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ও ৮ মামলার এজাহার ভুক্ত আসামি কাজী ইয়াসির আরাফাত হোয়াইট। অবশেষে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছেন। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) তৈমুর ইসলাম গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলা সদরের চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াসির আরাফাত খুলনা নগরীর খালিশপুর হাউজিং এস্টেট এলাকার কাজী খেলাফত হোসেনের ছেলে ও নগরীর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক। নগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম আরো জানান, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ওয়ার্ড যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত হোয়াইট খালিশপুর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। সবশেষ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটক যুবলীগ নেতা ইয়াসির আরাফাত হোয়াইটের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বাড়ি ভাঙচুরসহ ৮টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা হইতে জানা গেছে তার বিরুদ্ধে উক্ত আসামী কাজী ইয়াসির আরাফাত ওরফে হোয়াইট(৪৪) এর বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-০৮/১০৫, তারিখ-০৬ মে ২০২২ , খালিশপুর থানার ,এফআইআর নং-১৬/৬৫, তারিখ- ২৭ মার্চ, ২০২২, খালিশপুর থানার ,এফআইআর নং-৮, তারিখ- ০৬ মে, ২০১৩, খালিশপুর থানার ,এফআইআর নং-১০, তারিখ- ১৮ এপ্রিল, ২০১৩, খালিশপুর থানার ,এফআইআর নং-১৩, তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০১১, খালিশপুর থানার ,এফআইআর নং-৪, তারিখ- ২১ আগস্ট, ২০২৪, খালিশপুর থানার ,এফআইআর নং-৫, তারিখ- ২৩ আগস্ট, ২০২৪ এবং খালিশপুর থানার ,এফআইআর নং-২, তারিখ- ১৪ আগস্ট, ২০২৪, উল্লেখ মামলা রয়েছে।