খুলনায় ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২

মো. আল মাসুম খান ব্যুরো চিফ খুলনা :

খুলনায় ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২
খুলনা নগরীতে ২টি বিদেশি পিস্তল, ১টি শর্টগান ও ৭ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ৮ রাউন্ড পিস্তলের গুলি এবং ৭ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার ভোররাতে খুলনা নগরীর রায়ের মহল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রসহ ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে হরিণটানা থানা পুলিশ। কেএমপি এর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগ্নেয়াস্ত্র উদ্ধারের এই ঘটনা বিস্তারিত জানাতে আজ বিকাল তিনটায় মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।