খুলনায় দুই সাংবাদিক ইউনিয়নের প্রীতি ক্রিকেট: এমইউজে-কে হারিয়ে কেইউজে চ্যাম্পিয়ন।

মো: আল মাসুম খান. চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় দুই সাংবাদিক ইউনিয়নের প্রীতি ক্রিকেট: এমইউজে-কে হারিয়ে কেইউজে চ্যাম্পিয়ন।

খুলনা জেলা স্টেডিয়ামে এক প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

জমজমাট ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।

​১৫ মে (শুক্রবার) খুলনা প্রেস ক্লাবের নব-নির্বাচিত সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এই আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

​খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু।
​আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা), খুলনার পুলিশ সুপার (এসপি)মোহাম্মদ তাজুল ইসলাম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)।​খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এবং রানার্সআপ দল মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

​পুরস্কার বিতরণী পর্বে অতিথি বৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি পেশাগত ব্যস্ততার ক্লান্তি দূর করতে এমন ক্রীড়া আয়োজন সত্যি প্রশংসনীয়। মাঠে সাংবাদিকদের চমৎকার নৈপুণ্য ও খেলোয়াড় সুলভ আচরণ সবাইকে মুগ্ধ করেছে। সুন্দর ও উৎসব মুখর খেলা উপহার দেওয়ার জন্য তাঁরা বিজয়ী এবং রানার্সআপ উভয় দলকেই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। একই সাথে সুস্থ দেহ ও সতেজ মনের জন্য নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চার ওপর গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ।

​খুলনার গণমাধ্যম কর্মীদের এই মিলন মেলা ও প্রীতি ম্যাচটি উপভোগ করতে জেলা স্টেডিয়ামে বিভিন্ন গণমাধ্যমের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি বৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। পুরো আয়োজন টি রূপ নিয়েছিল এক আনন্দঘন উৎসবে।