
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

সারাদেশে ডিজিএফআই’র (DGFI) ৪০তম রেইজিং ডে উদযাপনের অংশ হিসেবে খুলনায় আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে সামরিক, প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশ গ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
ডিজিএফআই খুলনার আয়োজনে ডিজিএফআই অফিস প্রাঙ্গণে এ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএস তিতুমীর, খুলনার আঞ্চলিক প্রধান রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন (এন), এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
দীর্ঘ চার দশক ধরে দেশপ্রেম, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসা ডিজিএফআই’র অর্জন এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সংস্থাটির অবদানকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রশংসা করেন। এ সময় ডিজিএফআই’র গৌরবময় পথ চলার সফলতা কামনা করে সংশ্লিষ্ট সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম; বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল্লাহ হারুন; জাহানাবাদ ক্যান্টনমেন্টের কমান্ডেন্ট অ্যান্ড স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন, পিএসসি; বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, পিএসসি; ডিজিএফআই কর্মকর্তা কর্নেল এ কে এম রাশেদুজ্জামান; এনএসআই’র অতিরিক্ত পরিচালক শরীফ উদ্দিন আহমেদ; জেলা প্রশাসক জনাব মিজ্ হুরে জান্নাত; খুলনার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।