খুলনায় ঝটিকা মিছিলকারী আরো ৫ নেতা-কর্মী গ্রেপ্তার।

মো. আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা।

খুলনায় ঝটিকা মিছিলকারী আরো ৫ নেতা-কর্মী গ্রেপ্তার।
খুলনায় বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ এবং বর্তমান সরকারের ঘোষিত সংগঠন ছাত্রলীগের আরও পাঁচ জনকে নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে কেএমপির হরিণ টানা থানা পুলিশ। হরিণটানা থানা পুলিশের অভিযানে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে কেএমপির পাঠানো প্রেসবিজ্ঞপ্তির এ তথ্য নিশ্চিত করে আটককৃতদের নাম প্রকাশ করেন।
আটককৃতরা হলেন, রবিউল আলম রবি ডুমুরিয়া থানার রানাই গ্রামের মৃত খোরশেদ আলম ছেলে, বটিয়াঘাটা থানার কচুবুনিয়া জলমা গ্রামের মৃণাল কান্তি রায় চৌধুরী ছেলে মিলন রায় চৌধুরী, খারাবাদ গ্রামের মৃত আঃ সাত্তার শেখ ছেলে বোরহান শেখ, ছয়ঘরিয়া গ্রামের নিরাঞ্জন বাগচি ছেলে অসিত বাগচ এবং মজিদঘাটা গ্রামের মনিরুল শেখ ছেলে বায়েজীদ শেখ, কেএমপির প্রেস বিজ্ঞপ্তির জানানো হয়, মিছিলের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারী অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা যেন হঠাৎ মিছিল করে খুলনা মহানগর বাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং মহানগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সতর্ক অবস্থানে আছে। মহানগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।