খুলনায় আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়েছে।

মো: আল মাসুম খান,ব্যুরো চিফ খুলনা :

খুলনায় আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষ্যে ২০২৫ সালে মূল প্রতিপাদ্য দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের উদ্যোগে আজ রবিবার উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়েছে। খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত খুলনা বিভাগীয় জাদুঘরে আজ ১৮ মে সকাল ১০ টার সময় খুলনা জেলা প্রশাসক সাইফুল ইসলাম বেলুন উড়িয়ে আন্তর্জাতিক জাদুঘর দিবসের উদ্বোধন করেন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন কর্মকতা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক জাদুঘর দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা খুলনা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্ক হয়ে পুনরায় শিববাড়িতে অবস্থিত খুলনা বিভাগীয় জাদুঘরে এসে শোভাযাত্রাটি শেষ হয়। আন্তর্জাতিক জাদুঘর দিবসের শোভাযাত্রায় খুলনা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ইতিহাস ঐতিহ্য গবেষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। উল্লেখ্য বিশ্বব্যাপী ১৯৭৭ সাল থেকে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করে আসছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম (আইকম)। বিশ্বের সকল জাদুঘরের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞরা একত্রে সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ, নিদর্শনের গবেষণা ও প্রকাশনা করা, সংস্কৃতির বিনিময় ও উন্নয়ন, মানুষের মধ্যে শান্তি ও সহযোগিতা এবং পারস্পরিক সমঝোতা বৃদ্ধি করা আইকমের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য থেকে সংস্থাটির উদ্যোগে প্রতিবছর আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়। উল্লেখ্য প্রতি বছরের ১৮ মে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক জাদুঘর দিবস। প্রতি বছর একটি নির্দিষ্ট বিষয়কে প্রতিপাদ্য করে বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বের সাথে দিবসটি পালন করা হয়।