
ভ্রাম্যমাণ প্রতিনিধি :

চিহ্নিত ভূমিদস্যু ও চাঁদাবাজ সন্ত্রাসী হামিদনগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি শেখ মোহর আলীর গত ১০ বছরে সংঘটিত প্রতিটি অন্যায় – অনিয়ম, ভূমিদস্যুতা, চাঁদাবাজির প্রতিটি ঘটনার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা ক্রাইম নিউজ পত্রিকায় সংবাদ ছাপানোতে মোহর আলী শেখ এবং তার সন্ত্রাসী বাহিনীর বিগত দিনের অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। ভুক্তভোগীরা বিভিন্ন সময় তাদের উপরে সংঘটিত ভূমিদস্যুতা, হামলা, মামলা ও চাঁদাবাজির ঘটনায় মোহর আলীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। ক্রাইম নিউজের এই ভ্রাম্যমাণ প্রতিনিধির কাছে ভুক্তভোগী লাইন বিল পাবলার স্থায়ী বাসিন্দা মহিতোষ বিশ্বাস, পিতা: তন্ময় বিশ্বাস অভিযোগ করেছে মোহর আলী শেখ তার কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা নিয়েছে সে আরও জানায় তিনি তিনি একজন মাছের ঘের ব্যবসায়ী তাদের দাবি কীট চাঁদা না দিলে তাকে বলা হয় তার চিংড়ি মাছের ঘেরে বিষ দেওয়া হবে। আর এক ভুক্তভোগী মাছুম মোল্লা, পিতা :মৃত আনোয়ার মোল্লা রায়ের মহল বাজার দোকানদার অভিযোগ করেছে তাকে ২০১৮ সালে ৩ জানুয়ারি মিথ্যা মামলায় নাম দেওয়ার ভয় দেখিয়ে ৪০ হাজার টাকা চাঁদা নিয়েছে মোহর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওমর ফারুক ও চরমপন্থি লিটন। বৈকালির এক দিনমজুর লিয়াকত আলী, পিতা: রহিম আলী অভিযোগ করেছে তার কাছ থেকে রাজবাদ বিল এলাকায় জমি বিক্রির নাম করে নগদ ১৭ লাখ টাকা নেয় মোহর বাহিনী পরবর্তীতে দিনমজুর লিয়াকত আলীকে জমি দখল নিতে দেয়নি মোহর বাহিনী, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ভয়ে কিছু বলেনি ভুক্তভোগী জমির ক্রেতা। মোহর বাহিনীর কাছে নির্যাতিত সুকান্ত বিশ্বাস, পিতা: তন্ময় বিশ্বাস অভিযোগ করে তার কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা নিয়েছে মোহর বাহিনী, পেশায় সেও একজন মাছের ঘের ব্যবসায়ী এদের সবার সাথে একই টেকনিক অবলম্বন করে মোহর বাহিনীর সদস্যরা বলে চাঁদা না দিলে তার চিংড়ি ঘেরে বিষ দেওয়া হবে। তারও বাড়ি বিল পাবলা এলাকায়, তিনি আরও অভিযোগ করে তার কাছে থেকে তিন লাখ টাকা চাঁদা নেয় মোহর আলী, লিটন,খায়রুল, ওমর ফারুক, অনেকের মত ভুক্তভোগী মোঃ মাছুম তালুকদার, পিতা: মৃত করিম তালুকদার, বাড়ি রায়ের মহল বাজার তাকে ২০১৮ সালে একটি হত্যা মামলার ভয় দেখিয়ে ৭০ হাজার চাঁদা টাকা নিয়েছে মোহর বাহিনীর অহেদ মোল্লা ও জুয়েল মোল্লা। আর এক ভুক্তভোগী মোঃ ফয়ছাল, পিতা মোঃ মাহাতাব অভিযোগ করে তার কাছ থেকে ২০১৯ সালে তিন লাখ টাকা চাঁদা নিয়েছে মোহর ও পূর্ব বাংলা কম্যুনিস্ট পার্টির জাহিদ মীর। ভুক্তভোগী ফয়সাল একজন বালু ব্যবসায়ী সে অভিযোগ করে মোহর, ওমর ফারুক, লিটন, অহেদ মোল্লা। রাজবাদ এলাকায় ঝনা আক্তার অভিযোগ করেছে তার জমি জোর করে দখল করে নিয়েছে মোহর বাহিনী, পরবর্তীতে ঐ মহিলাকে মোহর বাহিনীর ওমর ফারুক বলে ৬ লাখ টাকা দিলে তার জমি ছেড়ে দেওয়া হবে। মো: নাসির শেখ অভিযোগ করেছে চিহ্নিত ভূমিদস্যু মোহর আলী আকমানের মোড়ে একটি সরকারি জমি জোড় করে দখল করে নিয়েছে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতার প্রভাবে। আরো এক ভুক্তভোগী অভিযোগ করেছে ২০২২ সালে রায়েরমহল পশ্চিম পাড়ার বাসিন্দা রুবেল, পিতা: আনোয়ার কে মাদক বিক্রি করতে বলে, রুবেল রাজি না হওয়াতে ওর মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার টাকা জোর করে নিয়ে নেয় হামিদ নগর ইউনিট আওয়ামী লীগের অফিসে বসে। ভুক্তভোগী রাজাবাদ এলাকার মো.রাজন হাওলাদার তৌসিফ হাওলাদার, অভিযোগ করে গত ২০১৫ সালে লাইন বিল পাবলা এলাকায় একটি ডাকাতি সংঘটিত হয়েছিল মামলার বাদী শিব মন্ডল সে নিজেও জানেনা তার মামলার আসামি করা হয়েছে তৌসিফ কে। পরবর্তীতে মোহর, ওমর ফারুক, লিটন, সুলতান মোল্লা, তৌসিফ কে বলে ৫০ হাজার টাকা দিলে তার নামে শিব মন্ডলের ডাকাতি মামলার নাম কাটিয়ে দেবে, এই বলে তৌসিফ এর কাজ থেকে ৪০ হাজার টাকা চাঁদা নিয়েছে মোহর ও তার বাহিনী। সে আরো অভিযোগ করে ৪০ হাজার টাকা নিয়েছে হামিদ নগর ইউনিট আওয়ামী লীগের অফিসে বসে। আর এক ভুক্তভোগী মোঃ মানিক হালদার, পিতা : মৃত সুজিত হালদার,সাং- রায়ের মহল বাজার সে অভিযোগ করে বলে আমার মোবাইল ফোনে ফোন করে মোহর আলী হুমকি ধমকি দেয় পরবর্তীতে মোহর আলী, ওমর ফারুক, লিটন, খায়রুল সঙ্ঘবদ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্লার হত্যাকাণ্ডের পরে তার বাড়িতে হামলা করে এবং মানিক হালদারকে মারপিট করে জোর করে তাকে হামিদ নগর ইউনিট আওয়ামী লীগের অফিসে নিয়ে যায় সেখানে নিয়ে আমাকে বলে আমাদের ২ লাখ টাকা দিবি আর না দিলে তোকে শাহাদাত মোল্লা হত্যা মামলায় তোর নাম ঢুকিয়ে দেবো এই সকল ভয়-ভীতি দেখিয়ে আমার কাছ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নেয় আর ওমর ফারুক আমার কাছে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় যার বাজার মূল্য তৎকালীন সময়ে ৩০ হাজার টাকা। ভুক্তভোগীরা আরও জানায় এই সংবাদ পরিবেশনের পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় ভূমিদস্যু সন্ত্রাসী মোহর আলী ও বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।