
মাহাবুব সুলতান(ক্রাইম নিউজ)প্রতিবেদক:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কোরবানির পশুর চামড়া পচনরোধ, সংরক্ষণের জন্য বাণিজ্য শিল্প মন্ত্রণালয় থেকে জেলা শাখার মাধ্যমে ১৫ হাজার কেজি লবণ ৩২টি প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ করলেন কোটালীপাড়া নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ।
আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে জেলা থেকে আসা ১৫০০০ কেজি লবণ কোটালীপাড়া নির্বাহী কর্মকর্তা বুঝিয়া পায়। জেলা শাখা থেকে বুঝিয়া পাওয়া লবণ, আজকের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা
মাদ্রাসা সহ ৩২টি প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ করেন।বিনামূল্যে লবণ পেয়ে কুরপালা মাদ্রাসার শিক্ষক এচকেন আলী শেখ বলেন, কোরবানির চামড়া পচন রোধের জন্য কোটালীপাড়া নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ১৫ বস্তা লবণ পেয়েছি। এজন্য কোটালীপাড়া নির্বাহী কর্মকর্তা এবং সরকার কে ধন্যবাদ জানাই।
এ ব্যাপারে কোটালীপাড়া নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য জেলা থেকে ১৫ হাজার কেজি লবণ আজ পেয়েছি। এবং আজকের মধ্যেই ৩২ টি প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ করেছি। কোটালীপাড়ার চেয়ারম্যান মেম্বার, কাউন্সিলর ছাড়াও বিভিন্ন তদন্তের মাধ্যমে ৩২টি প্রতিষ্ঠানকেই নির্ধারিত করে বিনামূল্যে লবণ দেওয়া হয়।