কেসিসি’র হাতপাখা মেয়র প্রার্থীর মামলার শুনানি ৮ জুলাই।

মো: আল মাসুম খান(খুলনা বিভাগ)ব্যুরো চিফ:

কেসিসি'র হাতপাখা মেয়র প্রার্থীর মামলার শুনানি ৮ জুলাই।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ সালের ১২ জুন খুলনার মেয়র নির্বাচনে অনিয়ম, কারচুপি ও দুর্নীতির অভিযোগ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল দায়ের করা মামলার শুনানি আগামী ৮ জুলাই নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৯ মে নির্বাচনী ট্রাইবুনালের বিচারক খোরশেদ আলম আগামী ৮ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। হাতপাখা প্রার্থীর মামলার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজমল হোসেন ও অ্যাডভোকেট কামাল হোসেন এ তথ্য গণমাধ্যমের সাংবাদিকদের জানিয়েছেন। উল্লেখ্য এর আগে গত ১৮ এপ্রিল তিনি খুলনার প্রথম যুগ্ম আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নেতৃবৃন্দ বলেন, আগামী ৮ জুলাই নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে পরবর্তী শুনানির দিন ধার্য করে, আদালত একটি ন্যায় বিচার দেবে বলে আমাদের আশ্বাস ছিল কিন্তু আমাদের কাছে মনে হয় এটি একটি ষড়যন্ত্র আমরা কোনোভাবেই এই ষড়যন্ত্র হতে দেব না, প্রয়োজন বোধে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। বিবৃতি নেতৃবৃন্দ হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মো: নাসির উদ্দিন, সহ-সভাপতি আবু তাহের, আব্দুল লতিফ, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো: ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম কাবির, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো: হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইসাক ফরিদী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস গাজী সুমন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মো: আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো: পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মো: আব্দুর রসিদ ও সাধারণ সম্পাদক মো: আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মোহাম্মদ মাহদী হাসান মুন্না ও সাধারণ সম্পাদক মো: হাসিবুর রহমান শাকিল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।