কেএমপির অভিযানে শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী জিহাদ গ্রেফতার।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

কেএমপির অভিযানে শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী জিহাদ গ্রেফতার।

খুলনা মহানগরীর হরিণটানা থানায় দায়েরকৃত সংঘবদ্ধ ডাকাতির মামলায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ (২৭)-কে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ।

গোপন তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের তদন্তে প্রাপ্ত তথ্য ও তথ্য-প্রযুক্তিগত বিশ্লেষণে গ্রেফতারকৃত জিহাদের সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এর আগে গ্রেফতার হওয়া অন্যান্য আসামিদের সঙ্গে তার যোগাযোগের তথ্যও তদন্তে উঠে এসেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ গণমাধ্যমকে জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।