কাশিয়ানীর ওড়াকান্দি বেরুনী মেলা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

ক্রাইম নিউজ ডেস্ক :

কাশিয়ানীর ওড়াকান্দি বেরুনী মেলা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি বারুনী স্নান ও বারুনী মেলা পরিদর্শন কেরেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন তিনি।
সোমবার (১৬ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে তিনি ওড়াকান্দি এলাকায় পৌঁছে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পুলিশ সূত্রে জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, ধর্মীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এবং পুলিশের চলমান কার্যক্রম তদারকির অংশ হিসেবে এ সফর করেন ঢাকা রেঞ্জের ডিআইজি।
এর আগেও গতকাল তিনি মেলা সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন ঢাকা রেঞ্জের আইজি রেজাউল করিম মল্লিক এসময় তিনি বলেন, আমি খুব গর্ববোধ করছি যে এখানে আসার পরে যে সুন্দর পরিবেশ দেখলাম এখানে একটা সম্মেলন সবার সম্মেলনে যে একটা সুন্দর পরিবেশ দেখলাম এটা সত্যিই আমি নিজে খুব আনন্দিত এবং গর্বিত। এখানের সার্বিক নিরাপত্তার বিষয়ে একটু আগে ফোর্সের ব্রিফিং করা হয়েছে, এই ব্রিফিংয়ে তাদের নিরাপত্তার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে। এই তীর্থ ভূমিতে নিরাপত্তার জন্য আমরা প্রায় তিন শতাধিকের উপর ফোর্স এখানে মোতায়েন থাকবে এবং তারপরও যদি আমাদের ফোর্সের প্রয়োজন হয় দেওয় হবে। পাশাপাশি সেনাবাহিনীসহ অন্যান্য সংস্থাও থাকবে সম্পূর্ণটাই সিসিটিভি আওতায় আনা হয়েছে, আমাদের ট্র্যাফিক ম্যানেজমেন্ট উন্নত করা হয়েছে, ট্র্যাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় যে বিষয়ে আমাদের ব্যবস্থা নেওয়া দরকার, হাইওয়ে পুলিশ আছে। সব ব্যবস্থা করা আছে। আশা করি আপনাদের এবং ধর্মীয় নেতারা যারা রয়েছেন তাদের সহযোগিতায়, আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আমরা আশা করি সুন্দরভাবে মেলা এবং যে তীর্থভূমির পরিবেশ অক্ষুণ্ন রেখে সুন্দরভাবে মেলা সম্পন্ন হবে।
গণতান্ত্রিক সরকার আপনাদের প্রতি এতটাই আন্তরিক যে, আমাকে বলার সাথে সাথে আমি চলে এসেছি এবং এখানে শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্তে, নিরাপত্তা রক্ষায় একজন পুলিশ কর্মকর্তা, এডিশনাল ডিআইজি পদমর্যাদার সার্বক্ষণিক মনিটরিং করবেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ্, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম-সহ জেলা ও উপজেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ ধরনের সফর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে সহায়ক হবে।