এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হওয়ায় ঘোষণা।

ক্রাইম নিউজ ডেস্ক :

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হওয়ায় ঘোষণা।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হওয়ায় ঘোষণা দিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডা. তাসনিম জারা। এনসিপি থেকে তাসনিম জারা পদত্যাগ করছেন বলেও জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বাংলা ট্রিবিউনকে বলেন, “দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা দলীয় হাইকমান্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।” তিনি এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি।
তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদা বাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁও আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্‌ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।”
তাসনিম জারা আরও লিখেছেন, “আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।
তিনি লেখেন, “একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সু-সংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সে সব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব।