আয় বহির্ভূত সম্পদ অর্জন: কাস্টমস কর্মকর্তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড।

ওমো: আল মাসুম খান(খুলনা বিভাগ)ব্যুরো চিফ:

আয় বহির্ভূত সম্পদ অর্জন: কাস্টমস কর্মকর্তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড।
কাস্টমস কর্মকর্তা দম্পতির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কাস্টম হাউস খুলনার সাবেক এ্যাপ্রেইজারের স্ত্রী মমতাজ খানকে ২টি ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনার জজ আদালত। একই সাথে কাস্টমস কর্মকর্তার স্ত্রীকে ওই ২ টি ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য রায় ঘোষণার সময়ে মমতাজ খান আদালতে উপস্থিত ছিলেন। মমতাজ খান টুটপাড়া এলাকার বাসিন্দা ও খুলনা কাস্টম হাউসের সাবেক এ্যাপ্রেইজার মো: জিল্লুর রহিম খানের স্ত্রী। আজ বৃহস্পতিবার ২৯ মে খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো: ইয়াছিন আলী।
আদালতের সূত্র থেকে জানা যায়, আসামি মমতাজ খান টুটপাড়া দিলখোলা রোডে বাসিন্দা। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ১৩ লাখ ৭৩ হাজার টাকার স্থাবর সম্পদ থাকার কথা ঘোষণা দেন। কিন্তু তার স্থাবর সম্পদের পরিমাণ ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকা। তিনি ১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য ওই বিবরণীতে উল্লেখ না করে অসৎ উদ্দেশ্যে গোপন করেছেন। মমতাজ খান একজন গৃহিণী। স্বামীর আয়ের ওপর নির্ভরশীল। তার নিজের কোনো বৈধ আয়ের উৎস নেই। তিনি নিজ নামে অর্জিত আয়ের ১ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার সম্পদের তথ্য গোপন করে ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে দখলে রেখেছে। আসামি মো: জিল্লুর রহিম তার স্ত্রী মমতাজ খানকে ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করে। এ ঘটনায় ২০১৬ সালের ২১ জুলাই দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক এস, এম, শামীম ইকবাল বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় দুর্নীতি দমন আইনের ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় খুলনা কাস্টম হাউজ এ্যাপ্রেইজার মো: জিল্লুর রহিম খান এবং তার স্ত্রী মমতাজ খানকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশন উপ-সহকারী পরিচালক মো: ফয়সাল কাদের তাদের উভয়ের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ২৫ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। আদালতের পিপি এ্যাড: সেলিম আল আজাদ বলেন, এটি একটি অবৈধ সম্পদ অর্জনের মামলা। মামলায় ওই ২ জন আসামি সিএস ভুক্ত ছিলেন। উল্লেখ্য মামলা চলাকালে খুলনা কাস্টম হাউজ এ্যাপ্রেইজার মো: জিল্লুর রহিম খান মারা যান। যার কারণে তিনি এ মামলা থেকে অব্যহক্লাবটা যদি তোমরা মনে করো যে প্রেস টা একটু চালু করতে চাও করতে চাও বস তুমি বস কিংবা বসতি পান। তৎ সময়ে হতে আসামি মমতাজ খানের বিরুদ্ধে আদালতে মামলা চলতে থাকে। আসামি মমতাজ খানের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন। রায়ে বিচারক জ্ঞাত আয় বহির্ভূত সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও ঘোষণা দেন।