
মো: আল মাসুম খান,বিভাগীয় ব্যুরো চিফ,খুলনা:

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক ভাবে তালিকা ভুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট স্টেট থেকে ৪ মে ২০২৫ তারিখে এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে এ স্বীকৃতি প্রদান করা হয়। উল্লেখ্য বিশ্বের পোর্টাল সাংবাদিকদের সংগঠন হিসেবে এই অ্যাসোসিয়েশন গঠিত হয় ৩ মে ২০১০, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এ। দীর্ঘ ১৫ বছর ধরে সংগঠনটি পোর্টাল সাংবাদিকতার বিকাশ ও মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। উল্লেখ্য সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, বাপস নিউজ ও এনওয়াই বিডি নিউজ-এর সম্পাদক, আইবিএন নিউজ ও ব্রাহ্মণবাড়িয়া ২ ইউএসএ ডট কম এর প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন। তিনি সংগঠনের আন্তর্জাতিক সম্প্রসারণে ২০১৬ সালে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড এবং ২০১৭-২০১৯ সাল পর্যন্ত ইউরোপসহ নানা দেশে সফর করেছেন। প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন মুক্তকণ্ঠ নিউজের সম্পাদক হেলাল মাহমুদ। প্রসঙ্গগত ২০১৪ সালে ঢাকা থেকে আয়েশা আক্তার রুবি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সর্বশেষ, ৩ মে ২০২৫ সংগঠনের নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া২ইউএসএ.কমএর সম্পাদক ও সাংবাদিক আরিফুর রহমান আরিফ। মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্য থেকে ২০২৫ সালে সংগঠনটি সরকারি ভাবে তালিকাভুক্ত হওয়ার মধ্য দিয়ে এটি এখন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটি সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হলো।