
এমডি আল মাসুম খান,ব্যুরো চিফ খুলনা :

খুলনায় একুশে বই মেলা এর মাসব্যাপী আয়োজন আজ শনিবার (১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের মাধ্যমে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানের মাধ্যমে একুশে বইমেলা খুলনার আয়োজন চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মহান একুশে বইমেলা প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মূল মঞ্চে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের আয়োজন। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগা, বয়রা প্রাঙ্গণে এই বইমেলার আয়োজন করা হয়েছে বিগত বছরের ন্যায় । ২০২৫ সালের এবারের একুশে বইমেলায় রয়েছে ১০০টি স্টল। খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ইতোমধ্যে বইমেলার সবগুলো স্টলই বরাদ্দ সম্পন্ন হয়েছে। মেলাকে ঘিরে ভিডিও পর্যবেক্ষণ সিসি ক্যামেরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে একুশে বই মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার। বইমেলার বিশেষ অতিথি থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: জুলফিকার আলী হায়দার সহ সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো: হুমায়ুন কবীর। উদ্বোধনী বইমেলার সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা রাখবেন একুশে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান। একুশে বইমেলায় এবারের আয়োজনে স্টল বরাদ্দ নিয়ে অংশগ্রহণ করেছে খুলনা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রকাশনী ও বই বিক্রেতা। একুশে বইমেলা খুলনার এবারের আয়োজনে বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে সর্বমোট ১০০টি স্টল থাকবে। এর মধ্যে ৮৫টি স্টলে শুধু বই থাকবে। বইয়ের স্টল ব্যতীত ১৫টি স্টলের মধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং খাবারের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। বরাবরের ন্যায় এবারও থাকছে লেখক, কবি-সাহিত্যিকদের মেলার মূল আড্ডাস্থল লেখক কুঞ্জ। প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের জন্য মিডিয়া স্টল থাকছে। এরই মধ্যে সকল স্টল বরাদ্দ হয়ে গিয়েছে। এবারের বইমেলার মূল আকর্ষণ থাকছে জুলাই-আগস্ট মঞ্চ। সেই সঙ্গে প্রতিবারের মতো থাকছে অনুষ্ঠানের মঞ্চ।উল্লেখ্য একুশে বইমেলার মাসব্যাপী প্রতিদিনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মেলায় আগত সকল ধরনের স্টলের আয়োজক সহ সকল দর্শনার্থীদের মোটর সাইকেল,বাইসাইকেল রাখার জন্য ফ্রি গ্যারেজের ব্যবস্থা রাখা হয়েছে মেলার মূল প্রবেশ পথের বাম পাশে।