অসুস্থ শ্রমিক দল নেতা রিপন মোল্লাকে দেখতে হাসপাতালে জেলা পরিষদ প্রশাসক।

নিজস্ব প্রতিবেদক, ফয়সাল মোল্লা 

অসুস্থ শ্রমিক দল নেতা রিপন মোল্লাকে দেখতে হাসপাতালে জেলা পরিষদ প্রশাসক।

অসুস্থ শ্রমিক দল নেতা রিপন মোল্লাকে দেখতে হাসপাতালে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি শরিফ রফিকুজ্জামান। 

গোপালগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ রিপন মোল্লার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামান।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে অসুস্থ রিপন মোল্লার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় শরিফ রফিকুজ্জামান রিপন মোল্লার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

হাসপাতালে এ সময় উপস্থিত নেতাকর্মীরা অসুস্থ রিপন মোল্লার পাশে দাঁড়ানোর জন্য জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোহাম্মদ রিপন মোল্লার দ্রুত সুস্থতার জন্য পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া কামনা করেছেন।