তুরাগ নিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

ক্রাইম নিউজ ডেস্ক :

তুরাগ নিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
তুরাগ নিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুরাগ নদে লাশ ভেসে যাওয়া ও লাশ উদ্ধারের দাবিতে ছড়ানো একাধিক ভিডিয়োকে গুজব হিসেবে শনাক্ত করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভিন্ন পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিয়ো ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।
রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, যমুনা সেতু এলাকায় ট্রাক দুর্ঘটনার একটি পুরোনো ভিডিয়োকে তুরাগ নদে সাত নেতা-কর্মীর লাশ উদ্ধারের দৃশ্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এছাড়া, সিলেটের গোলাপগঞ্জের একটি পৃথক ঘটনার ভিডিয়োকে তুরাগে কিশোর সুমনের লাশ ভেসে যাওয়ার দৃশ্য বলে প্রচার করা হয়েছে।
ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে ভুয়া তথ্য ও অপতথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব অপতথ্যের বড়ো একটি অংশ অন্তর্বর্তী সরকার, আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও সংগঠনকে লক্ষ্য করে প্রচার করা হচ্ছে।
এছাড়া, সাম্প্রতিক সময়ে তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিরুদ্ধে বিভিন্ন গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টাও শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে রিউমার স্ক্যানার জানিয়েছে, ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ১৩৩টি গুজবের শিকার হয়েছেন তারেক রহমান। অন্যদিকে, রাজনৈতিক দল হিসেবে সর্বাধিক ৩৬০টি গুজবের শিকার হয়েছে বিএনপি।
দেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিউমার স্ক্যানার।