শিশু সুরক্ষায় ‘সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন’ কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

শিশু সুরক্ষায় ‘সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন’ কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত।
খুলনা মহানগরের সিএসএস আভা সেন্টারে শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন বিষয়ক অংশ গ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

কর্মশালায় বক্তব্য প্রদানকালে কেএমপি কমিশনার বলেন, শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন একটি সামাজিক জবাবদিহিমূলক প্রক্রিয়া। ইহা শিশু সুরক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নাগরিক ও সরকারের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং অধিকার সম্পর্কে সচেতন করে। শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে স্থানীয় স্কুল, হাসপাতাল বা থানা গুলো শিশুদের সুরক্ষা এবং অন্যান্য মৌলিক সুবিধা সঠিক ভাবে দিচ্ছে কিনা, তা সাধারণ নাগরিক ও যুব সমাজকে দিয়ে মূল্যায়ন করানো এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে উন্মুক্ত আলোচনার (টাউন হল সভা) মাধ্যমে সমস্যা গুলো চিহ্নিত করা এবং সমাধানের জন্য যৌথ কর্মপরিকল্পনা তৈরি করা।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার), ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো. রেজাউর রহমান, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব শামীমা আক্তার সুমী, পিপিএম-সেবা;সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।