ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেফতার, র‍্যাব-৬ এর অভিযান।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেফতার, র‍্যাব-৬ এর অভিযান।

খুলনার সোনাডাঙা থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিক ইসলাম হাওলাদারকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব জানায়, গত ২৯ মে খুলনার সোনাডাঙা থানার একটি ভাড়া বাসায় শাশুড়ি ও দুই শিশু সন্তানকে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই প্রধান সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত রফিক ইসলাম হাওলাদার আত্মগোপনে চলে যান।এর ধারাবাহিকতায় র‍্যাব-৬ সদর কোম্পানি ও র‍্যাব-৮ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রফিক ইসলাম হাওলাদারকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।