
মো. শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৯’শ পিস ইয়াবা সহ মোছা. আরিফা (৩৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। এসময় তার নিকট একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৭শ ১০টাকা জব্দ করা হয়।
ঙ্গলবার, ২৪ ডিসেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজার কাছ থেকে ইয়াবাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া র্যাব-৬ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ফজলুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মোছা. আরিফা ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ভাঁটুই গ্রামের বিরাশদ মণ্ডলের মেয়ে।
র্যাব-৬ ক্যাম্প কমান্ডার ফজলুল হক জানান, মাদকের একটি বড় চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি নদীর মধুমতি সেতুর কাছে অবস্থান নেয় র্যাবের একটি দল।
এ সময় ঢাকা থেকে যশোর গামী হামদান এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহজনক অবস্থায় নারী মাদক ব্যবসায়ী মোছা. আরিফাকে আটক করা হয়।