গোপালগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত।

কাজী মাহমুদ, বিশেষ প্রতিবেদক :

গোপালগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত।
যে জিয়া জনতার, সে জিয়া মরে নাই গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা বীর উত্তম স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৩০-মে) বিকেলে শহরের লঞ্চঘাট সংলগ্ন এম এইচ খান মঞ্জুর বাসভবন প্রাঙ্গণে কোরআন খতম, মিলাদ মাহফিল বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এইচ খান মঞ্জু, এসময় জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন খান ঝান্টু, জেলা বিএনপি’র সাবেক সদস্য শেখ ইয়াহিয়া ও শরিফ আমিনুল ইসলাম টিক্কা, লতিফপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাসুদ শেখ, নিজড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এখলাস মোল্লা, গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুজ্জামান টুটুল, শহিদুল ইসলাম ঘুঘু, মুর্শিদ চৌধুরী, রফিকুল ইসলামসহ সামাজিক রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সবার মাঝে তাবারক বিতরণ করা হয়। উল্লেখ্য ১৯৮১ সালে ৩০-মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিদ্রোহী সেনাবাহিনীর হাতে প্রেসিডেন্ট জিয়া নিহত হন।