ঈদুল আযাহার শুভেচ্ছা জানালেন বিডি ক্রাইম নিউজের মফস্বল সম্পাদক এস, এম তাজ আশরাফী

আবিদুর রহমান নাহিয়ান, ক্রাইম নিউজ প্রতিবেদক :

পবিত্র ঈদুল আযাহা উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিডি ক্রাইম নিউজ-এর মফস্বল সম্পাদক এস, এম তাজ আশরাফী

পবিত্র ঈদুল আযাহা উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিডি ক্রাইম নিউজ-এর মফস্বল সম্পাদক এস, এম তাজ আশরাফী। তিনি বর্তমানে পবিত্র হজব্রত পালনের জন্য নবী করিম (সা:) জন্ম নগরী সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন এবং সকলের দোয়া চেয়েছেন।
ঈদুল আযাহা উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক—এ প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, “ঈদ শুধু আনন্দের নয়, এটি ত্যাগ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।”
এস, এম তাজ আশরাফী, সাংবাদিকতার পাশাপাশি তিনি সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার ও একজন সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেও পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা ও সামাজিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
তিনি গোপালগঞ্জ জেলার সকল সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের স্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি এবং শান্তিময় ঈদ কামনা করেন।
“ঈদ মোবারক” সকলের জীবন আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক” — শুভেচ্ছা বার্তায় এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।