
ক্রাইম নিউজ ডেস্ক :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, কাশিয়ানীর রামদিয়া এলাকার কৃতী সন্তান মেহেদী হাসান মিন্টু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও আনন্দ। কাশিয়ানী উপজেলা বাসীর প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হোক— এটাই প্রত্যাশা।
মেহেদী হাসান মিন্টু কাশিয়ানী উপজেলার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড ও এলাকার মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলেও স্থানীয়রা জানিয়েছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে তিনি কাশিয়ানী উপজেলা বাসীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।