
এফ, মতিয়ার রহমান, ভ্রাম্যমাণ প্রতিবেদক :

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া সেতুর উদ্বোধন করেছেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ গণমানুষের নেতা ডা. কে এম বাবর।
আজ বৃহস্পতিবার (২১শে মে) দুপুরে নির্মাণ কাজটির শুভ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে গোপালগঞ্জ সংসদীয় আসন -২- এর মাননীয় সংসদ সদস্য বলেন, গোপালগঞ্জ চলমান সকল কাজ কাজ সম্পন্ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী সকল বিভাগের প্রধানদের ডেকে বলে দিয়েছি গোপালগঞ্জে সারা দেশের ন্যায় উন্নয়ন অব্যাহত রাখতে। যে সকল কাজ সম্পন্ন হয় নাই, সকল কাজ সমাপ্ত করার জন্য।
এমপি কে এম বাবর আরো বলে, মধুমতি নদীর সাথে সংযোগ খালগুলো জোয়ার-ভাটায় বাধাগ্রস্ত না হয় সেজন্য সবসময় খাল কচুরিপানা মুক্ত রাখার ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জ জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
এসময় গোপালগঞ্জ জেলা বিএনপি সদস্য আজিজুর রহমান বেনা, এম মাহবুব আলী সোহেল, এস এম জিয়াউল কবির বিপ্লব, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র বিপ্লবী সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিন, কোকো ক্রীড়া পরিষদের গোপালগঞ্জ জেলা সভাপতি বি, এম জুবায়ের হোসেনসহ গোপালগঞ্জ জেলা বিএনপি’র ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সহ অধিদপ্তরের সংমিস্লস্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ কোটি ৪০ লাখ টাকা অর্থায়নে আজ বৃহস্পতিবার বিকালে এ কাজের উদ্বোধন করেন তিনি।

১ বছর মেয়াদের এই ব্রিজটির ২০২৫-২০২৬ অর্থ বর্ষে গোপালগঞ্জ সড়ক বিভাগের অধীনে টেকেরহাট-গোপালগঞ্জ (হরিদাসপুর)-মোল্লাহাট (ঘোনাপাড়া) সড়কের (আর-৮৫০) ৩৯তম কিমি- তবে (চ: ৩৮ + ০৮২মি) ২৫. ৭৪ মি (১x২৪. ৪০ মি) দীর্ঘ স্প্যানের ০১টি পি. সি. গার্ডার সেতু (পাচুরিয়া সেতু) নির্মাণের পিএমপি (প্রধান সেতু) কাজ। পাচুরিয়া সেতুর দৈর্ঘ্য= ২৫.৭৪ মিটার, সেতুর প্রস্থ= ১৩.২৫ মিটার, ক্যারেজ ওয়ে= ১০.৩০ মিটার; বিদ্যমান বেইলি সেতুর দৈর্ঘ্য= ২৪.২৫ মিটার, পাইল (৭৫০ মিমি ব্যাস) = ২ * ১৮টি, পাইলের উচ্চতা= ২৬.০০ মিটার; ২৮/ই-জিপি/ জিআরডি / পিএমপি-মেজর ব্রিজ/২০২৫-২০২৬।