গোপালগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্‌বোধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত।

এ জেড আমিনুজ্জামান রিপন : 

গোপালগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্‌বোধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত।
গোপালগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্‌বোধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত।

“অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’-এর শুভ উদ্‌বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গোপালগঞ্জের আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্‌বোধন করা হয়। এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব মো. জিয়াউল হক, পিপিএম।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, দুর্যোগ ও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যরা মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’ উপলক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, মহড়া ও জনসম্পৃক্ত কার্যক্রম আয়োজন করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।