কোটালীপাড়ায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্‌বোধন।

রিকি শেখ, ক্রাইম নিউজ, প্রতিবেদক :

কোটালীপাড়ায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্‌বোধন
কোটালীপাড়ায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্‌বোধন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্‌বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্‌বোধন করেন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক।
উদ্‌বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভূমি সেবাগ্রহীতারা।
মেলা উদ্‌বোধনের পর আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মেলায় আগত নাগরিকেরা ই-নামজারি, ভূমি উন্নয়ন, কর প্রদানসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ সরাসরি ও দ্রুততম সময়ে গ্রহণ করতে পারবেন।