গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবরের কার্যালয় উদ্‌বোধন, সাধারণ মানুষের সেবায় প্রতিদিন সাক্ষাতের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের নতুন কার্যালয়ের উদ্‌বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্‌বোধন অনুষ্ঠিত হয়। উদ্‌বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সংসদীয় আসন -২ এর মাননীয় সংসদ সদস্য ডা. কেএম বাবর (এমপি)। উদ্‌বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান, বিশেষ অতিথি স্থান অলংকার করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো, হাবিবুল্লাহ, উপজেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, বিএনপির সদস্য এসএম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট, অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, নবউদ্ভাবিত এই কার্যালয়ে সংসদ সদস্য ডা. কে এম বাবর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া জনগণের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া শোনা এবং তা সমাধানের লক্ষ্যে কার্যালয়টি ব্যবহার করা হবে। স্থানীয়দের মতে, এই কার্যালয় চালুর মাধ্যমে সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় নিয়ে সরাসরি জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন, যা জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা কার্যালয়ের কার্যক্রম সফল ও জনকল্যাণমুখী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের নতুন কার্যালয়ের উদ্‌বোধন করা হয়েছে। রবিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্‌বোধন অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গণে। উদ্‌বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সংসদীয় আসন -২ এর মাননীয় সংসদ সদস্য ডা. কেএম বাবর (এমপি)। উদ্‌বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান, বিশেষ অতিথি স্থান অলংকার করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো, হাবিবুল্লাহ, সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, বিএনপির সদস্য এসএম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট, অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, নবউদ্ভাবিত এই কার্যালয়ে সংসদ সদস্য ডা. কে এম বাবর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া জনগণের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া শোনা এবং তা সমাধানের লক্ষ্যে কার্যালয়টি ব্যবহার করা হবে। স্থানীয়দের মতে, এই কার্যালয় চালুর মাধ্যমে সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় নিয়ে সরাসরি জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন, যা জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা কার্যালয়ের কার্যক্রম সফল ও জনকল্যাণমুখী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।