জাবি ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারীকে ধরিয়ে দিলেই পুরস্কার ঘোষণা।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীকে ধরিয়ে দিলেই পুরস্কার ঘোষণা।
জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীকে ধরিয়ে দিলেই পুরস্কার ঘোষণা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণ চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া এক ব্যক্তির পরিচয় শনাক্তে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ব্যক্তির সন্ধান দিতে পারলে নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে পাঠানো এক জরুরি জনসচেতনতামূলক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ গণমাধ্যমের সাংবাদিকদের জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী তার সুনির্দিষ্ট পরিচয় ও অবস্থান শনাক্ত করার জন্য কাজ করছে।