খুলনায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্‌বোধন।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্‌বোধন।
খুলনায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্‌বোধন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিভাগীয় প্রশাসন, খুলনার আয়োজনে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্‌বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রকিবুল ইসলাম এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ এবং বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় হুইপ জনাব রকিবুল ইসলাম এমপি বলেন, শিশু-কিশোরদের ক্রীড়া চর্চা শুধু বিনোদন নয়, বরং এটি একটি শক্তিশালী জাতি গঠনের ভিত্তি। তিনি বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে জাতীয় পর্যায়ে উন্নীত করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর মতো আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ এবং প্রতিযোগিতা মূলক করে গড়ে তুলবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা বলেন, ১২-১৪ বছর বয়সি শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় ক্রীড়াবিদ খুঁজে বের করার পাশাপাশি তাদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। খুলনা জেলা ক্রীড়াঙ্গনের এক ঐতিহ্যবাহী জনপদ এবং এখান থেকে জাতীয় পর্যায়ে বহু খেলোয়াড় দেশের জন্য অনেক সুনাম বয়ে এনেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এ অংশ গ্রহণকারী খুদে খেলোয়াড়দের মধ্য থেকেই ভবিষ্যতে অসংখ্য জাতীয় দলের তারকা খেলোয়াড় তৈরি হবে।

রকিবুল ইসলাম এমপি, মাননীয় হুইপ
রকিবুল ইসলাম এমপি, মাননীয় হুইপ

এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব তোফায়েল আহাম্মেদ, জেলা প্রশাসক খুলনা মিজ্ হুরে জান্নাত-সহ খুলনাস্থ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ।