গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদের যোগদান।

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদের যোগদান।

গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করেছেন জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। নবনিযুক্ত এ কর্মকর্তাকে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

এ উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এবং সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) উপস্থিত থেকে নবাগত কর্মকর্তাকে শুভেচ্ছা জানান এবং তার সফল কর্মজীবন কামনা করেন।

গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।