
নিজস্ব প্রতিবেদক ক্রাইম নিউজ :

গোপালগঞ্জে নবগঠিত “গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন”-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সভাপতি হিসেবে শৈলেন্দ্রনাথ মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে পলাশ শিকদারের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন ইসলাম গোপালগঞ্জের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন এবং গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফুল হক।
সভায় বক্তব্য দেন আরিফুল হক আরিফ, জয়ন্ত শের আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং শৈলেন্দ্রনাথ মজুমদার। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এই সংগঠন।
এসময় গোপালগঞ্জ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।