
ক্রাইম নিউজ ডেস্ক :

” রাস্তা মানুষের চলাচলের জন্য, ভুট্টা, ধান কিংবা খড় শুকানোর জন্য নয়।
দুঃখজনক হলেও সত্য, কিছু অসচেতন ব্যক্তি জনসাধারণের চলাচলের রাস্তায় ভুট্টা, ধান ও বিভিন্ন কৃষি পণ্য শুকিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এর ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অনেক সময় সামান্য অসচেতনতার কারণেই অকালে ঝরে যাচ্ছে নিরীহ মানুষের প্রাণ, ভেঙে যাচ্ছে অসংখ্য পরিবারের স্বপ্ন।
সম্প্রতি ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার চিত্র আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, অবহেলা ও দায়িত্বহীনতা কত বড়ো বিপদের কারণ হতে পারে।
যারা জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলছেন, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
আসুন, ব্যক্তিগত স্বার্থের আগে মানুষের নিরাপত্তার কথা ভাবি।
একটু সচেতনতা বাঁচাতে পারে একটি প্রাণ, একটি পরিবার, একটি স্বপ্ন।