খুলনার রাজ বাঁধে বর্জ্য ফাঁদ, বিষাক্ত লি চেটে হুমকিতে ভূগর্ভস্থ পানি, কৃষি ও জনস্বাস্থ্য।

মো, আল মাসুম খান, চিফ ক্রাইম রিপোর্টার :

খুলনার রাজ বাঁধে বর্জ্য ফাঁদ, বিষাক্ত লি চেটে হুমকিতে ভূগর্ভস্থ পানি, কৃষি ও জনস্বাস্থ্য।
খুলনার রাজ বাঁধে বর্জ্য ফাঁদ, বিষাক্ত লি চেটে হুমকিতে ভূগর্ভস্থ পানি, কৃষি ও জনস্বাস্থ্য।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ডাম্পিং স্টেশন রাজবাঁধ এখন নগরীর জন্য এক ভয়াবহ পরিবেশ গত হুমকিতে পরিণত হয়েছে।
প্রতিদিন এখানে ৫ শতাধিক মেট্রিক টন গৃহস্থালি, বাণিজ্যিক ও মেডিকেল বর্জ্য ফেলা হচ্ছে। বছরের পর বছর ধরে জমে থাকা এসব বর্জ্য পচে তৈরি হচ্ছে কালো বিষাক্ত তরল ‘লিচেট’, যা কোনো ধরনের কার্যকর শোধন ছাড়াই মাটির গভীরে প্রবেশ করে দূষিত করছে ভূগর্ভস্থ পানি, কৃষিজমি ও আশপাশের জলাশয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাস্তব পরিস্থিতি কাগজে-কলমের চেয়েও অনেক ভয়াবহ। পুরো ডাম্পিং এলাকা জুড়ে দুর্গন্ধ, বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের স্তূপ ছড়িয়ে রয়েছে। সব চেয়ে উদ্বেগ জনক বিষয় হলো, সেখানে জীবিকার তাগিদে খুলনার বিভিন্ন এলাকার ভাসমান মানুষ, নারী ও শিশুরা প্লাস্টিক বর্জ্যসহ বিভিন্ন ধরনের পরিত্যক্ত সামগ্রী খুঁজে বেড়াচ্ছেন এবং সংগ্রহ করছেন।
কোনো ধরনের সুরক্ষা ছাড়াই তারা প্রতিনিয়ত বিষাক্ত পরিবেশের মধ্যে কাজ করছেন।
সব চেয়ে ভয়াবহ বিষয়টি হচ্ছে, এই সিটি কর্পোরেশনের ডাম্পিং ইয়ার্ডের চতুর্পাশে উন্মুক্ত জলাশয় রয়েছে। এখান থেকে উক্ত জলাশয়ে ছড়িয়ে পড়ছে বিষাক্ততা। ফলে এই দূষণ শুধু ডাম্পিং এলাকায় সীমাবদ্ধ থাকছে না, বরং পানি প্রবাহের মাধ্যমে বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে ডাম্পিং স্টেশনের লিচেট বৃষ্টির পানির সঙ্গে মিশে আশপাশের খাল, জলাশয় ও কৃষি জমিতে ছড়িয়ে পড়ে। এতে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি মাছ চাষেও নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক এলাকায় পানির রঙ পরিবর্তন ও তীব্র দুর্গন্ধের ঘটনাও ঘটছে।

খুলনার রাজ বাঁধে বর্জ্য ফাঁদ, বিষাক্ত লি চেটে হুমকিতে ভূগর্ভস্থ পানি, কৃষি ও জনস্বাস্থ্য।
খুলনার রাজ বাঁধে বর্জ্য ফাঁদ, বিষাক্ত লি চেটে হুমকিতে ভূগর্ভস্থ পানি, কৃষি ও জনস্বাস্থ্য।

তথ্য অনুযায়ী, এই লিচেটে উচ্চমাত্রার জৈব দূষণ, রাসায়নিক উপাদান ও ক্ষতিকারক ভারী ধাতুর উপস্থিতি রয়েছে। পানিতে সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আয়রন ও ম্যাঙ্গানিজের মতো ঝুঁকিপূর্ণ উপাদান পাওয়া গেছে, যা দীর্ঘ মেয়াদে মানব দেহে কিডনি রোগ, শ্বাসকষ্ট, চর্মরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।
চিকিৎসা শাস্ত্রের বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে গৃহস্থালি ও মেডিকেল বর্জ্য একই স্থানে ফেলার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিষাক্ত লিচেট ধীরে ধীরে ভূগর্ভস্থ পানির স্তরে প্রবেশ করছে, যা ভবিষ্যতে সুপেয় পানির জন্য বড়ো সংকট তৈরি করতে পারে।
এই দূষণ আরও বিস্তৃত হয়ে খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলা সহ বিভিন্ন উপজেলায় এটি পৌঁছে যেতে পারে। নদী, বিল ও উন্মুক্ত পুকুরে এই বিষাক্ত পানি মিশে গেলে তা পুরো পরিবেশ ব্যবস্থার ওপর দীর্ঘ মেয়াদি প্রভাব ফেলবে।

এদিকে ডাম্পিং স্টেশনে কাজ করা ভাসমান মানুষদের স্বাস্থ্য ঝুঁকি সব চেয়ে বেশি বলে মনে করছেন সচেতন মহল। তাদের অনেকেই দীর্ঘমেয়াদি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হলেও নেই কোনো স্বাস্থ্য সেবা বা পুনর্বাসনের ব্যবস্থা। সচেতন নাগরিকদের দাবি, এসব মানুষকে দ্রুত পুনর্বাসনের আওতায় এনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও দীর্ঘমেয়াদি সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
খুলনায় প্রতিদিন উৎপাদিত বিপুল পরিমাণ বর্জ্যের বড় একটি অংশ এখনও সঠিক ব্যবস্থাপনার বাইরে থেকে যাচ্ছে। এর ফলে ড্রেন, খাল ও নদীতে বর্জ্য জমে পরিবেশ দূষণ আরও বাড়ছে।

খুলনার রাজ বাঁধে বর্জ্য ফাঁদ, বিষাক্ত লি চেটে হুমকিতে ভূগর্ভস্থ পানি, কৃষি ও জনস্বাস্থ্য।
খুলনার রাজ বাঁধে বর্জ্য ফাঁদ, বিষাক্ত লি চেটে হুমকিতে ভূগর্ভস্থ পানি, কৃষি ও জনস্বাস্থ্য।

সচেতন মহল জানিয়েছে, খুলনা সিটি কর্পোরেশনের আশ্বাস এখন অনেকটাই লোক দেখানো পর্যায়ে চলে গেছে। নির্মাণাধীন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও বলা হচ্ছে, নগরীর শলুয়ায় ৫৫ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ করা হয়েছে। এটি চালু হলে লিচেট ব্যবস্থাপনায় উন্নতি হবে।