সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার- ১

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার- ১
সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার- ১

দেশের নাগরিকদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সাইবার পুলিশ সেন্টার, সিআইডি।
গ্রেফতারকৃত নাম মো. আরমান হোসেন (২২)। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার উত্তর রহিমপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল মান্নান এবং মাতার নাম আনোয়ারা খাতুন।
সিআইডি সূত্রে জানা যায়, (গত ০৫ মে ২০২৬) ডিএমপির ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্টে দক্ষতার সুযোগ কাজে লাগিয়ে সে বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ তৈরি করতো।
অভিযোগ রয়েছে, অন্যান্য সহযোগীদের সহায়তায় সে দেশের নাগরিকদের অত্যন্ত গোপনীয় তথ্য যেমন— জাতীয় পরিচয়পত্র (NID)-এর পূর্ণাঙ্গ ডেটা, এসএমএস তালিকা, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস (MFS) এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্তি তথ্য অর্থের বিনিময়ে বিক্রি করতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে, বিক্রয়কৃত এসব তথ্য বিভিন্ন গোপন ডাটাবেইজ থেকে অবৈধভাবে সংগ্রহ করা হতো।
গ্রেফতারের সময় তার কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ এবং একাধিক মার্চেন্ট সিম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিআইডি।