
মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এক ভয়াবহ হামলার ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী ও জয়েন্ট ট্রেডিংয়ের মালিক আনিসুর রহমান (৫৫) নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকান ঘর ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে তাকে নিজ বাড়ির সামনে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে রাত আড়াইটার দিকে পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নওয়াপাড়া নৌবন্দরের ব্যবসায়ীরা হত্যাকাণ্ডের বিচার দাবিতে সব ধরনের দোকান পাট ও ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও পেছনের সম্ভাব্য ইন্ধন খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে কি না, তা দ্রুত তদন্তের মাধ্যমে বের করা জরুরি।